সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

মধুখালীতে ভিটামিন “এ” ক্যাপসুল খাবে ৩১ হাজার শিশু

শাজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি॥ “ভিটামিন ‘এ’ খাওয়ান শিশু মৃত্যুর ঝুকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যয় ফরিদপুরের মধুখালীতে ২১৭টি কেন্দ্রের মাধ্যমে ৩১ হাজার ৬শ ১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

শনিবার সকাল ৮ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শিশুকে ক্যাপসুল খাইয়ে শুভ উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ আহমেদ সাইফুল্লাহ।

এ সময়উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট সুজাতা দাস, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহজাহান মিয়া, স্যানেটারী পরিদর্শক ফয়েজ মোঃ ফিরোজ। উপজেলার ৩ হাজার ৫শ ৭২ জন ৬-১১ মাস বয়সী শিশুকে ১লক্ষ আই ইউ এর ভিটামিন‘এ’নীল রঙের ১টি ক্যাপসুল খাওয়ান হয়েছে। ১২-৫৯ মাস বয়সী শিশু ২৮ হাজার ৪৪ জনকে ২ লক্ষ আই ইউ ভিটামিন ‘এ’ লালরঙের ১ টি করে ক্যাপসুল খাওয়ান হয়েছে ।

উপজেলার ২১৭টি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শনে মাঠে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ আহমেদ সাইফুল্লাহ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শোয়েব আলী মিঞা, আবাসিক চিকিৎসক ডাঃ মোঃকবির সরদারসহ দ্বিতীয় সারীর মোট ৬ জন এবং প্রথম সারীর ২৭ জন এবং ৪ শত ৩৪ জন মাঠকর্মি এ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর দায়ীত্ব পালন করেছেন বলে নিশ্চিত করেন মেডিকেল টেকনোলজিস্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com