শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আপন ভাতিজার হাতে সেনা সদস্য চাচা নিহত হয়েছে। সেকান্দার মৃধার ছেলে নিহত সেনা সদস্য মো. উজ্জ্বল মৃধা (৩২)।
এ ব্যাপারে সেনাবাহিনী বাদী হয়ে ঢাকার কাফরুল থানায় একটি মামলা করেছে বলে জানা গেছে।
জানা যায়, লক্ষীনারায়নপুর গ্রামের সেকান্দার মৃধার ছেলে সিলেট জালালাবাদ সেনানিবাসের ২প্যারা কমান্ডো ব্যাটালিয়ানের কর্মরত সেনা সদস্য উজ্জ্বল মৃধার নিকট হতে তার বড় ভাই এনায়েত মৃধা ৯ হাজার টাকা দীর্ঘদিন আগে ধার নেয়। ৩০ জানুয়ারী ২০২১ খ্রি: তারিখে দুমাসের ছুটিতে এসে ১২ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেলে উজ্জ্বল মৃধা তার ভাইয়ের নিকট টাকা ফেরত চাইলে কথা কাটাকাটি শুরু হয এর এক পর্যায়ে বড় ভাইয়ের ছেলে আকাশ মৃধা (২৫) চাচা উজ্জ্বল মৃধার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। আঘাতে উজ্জ্বলের মাথা ফেটে মাটিতে পড়ে যায় এবং তাকে গুরুত্ব অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা সিএমএইচ কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা আড়াইটায় সে মৃত্যুবরন করেন। ওই দিনই লাশের সুরতহাল রিপোর্ট শেষে সিএমএইচ হাসপাতালের হিমাগারে লাশ রাখা হয় সেখান থেকে ২৪ ফেব্রুয়ারী সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা শেষে আর্মি এভিয়েশন এর একটি হেলিকপ্টারে যোগে তার লাশ ফরিদপুর নদী গবেষনা মাঠে অবতরন করে। সেখান থেকে সাভার সেনানিবাসের ২৮বীর সেনা তত্ত্বাবধানে লাশ নিজ বাড়ী লক্ষীনারায়নপুর গ্রামে নিয়ে দাফন করা হয়েছে।