শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে পারিবারিক পূর্বশত্রুতার জের ধরে এবং তেতুল পাড়াকে কেন্দ্র করে আপন ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছে । ১৬ মার্চ শুক্রবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের গদাধরদি গ্রামের মৃত সমশের ফকিরের পুত্র মোঃ রমজান ফকির ও আব্দুল ফকির দুই ভাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘ দিন পারিবারিক বিরোধ চলে আসছিল।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পারিবারিক বিরোধের জের ধরে মোঃ রমজান ফকিরের পুত্রগন মোঃ মফিজ ফকির(৩৫) মোঃ হাফিজ ফকির (৪০) মোঃ রবিন ফকির (২৫) এবং সুুজন ফকির যৌথ চাচা আব্দুল ফকিরকে তেতুল পাড়াকে কেন্দ্র করে আক্রমন করলে আব্দুল ফকিরের পুত্র মোঃ আক্কাস ফকির (৩২) ও তার স্ত্রী খদেজা বেগম (২৮) ঠেকাতে গেলে তিনজনই গুরুতর আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল ফকির মারা যায় । আক্কাস ও খদেজা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
মধুখালী থানার পরিদর্শক মোঃ মিজানুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করে জানান তেতুল পাড়াকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এজাহার দিলে মামলা গ্রহণ করা হবে।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান দুই ভাইয়ের পরিবারের মধ্যে পুর্বে জমিজমা গাছগাছালি নিয়ে বিরোধ চলে আসছিল । তারই সুত্র ধরে তেতুল পাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে।