সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী দুটি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলোকিত মানুষ মো: আবুল কাশেম দুলাল নির্বাচনী প্রচারনা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় রায়েকদা টেকনিক্যাল কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন উপজেলা পরিষদ নির্বাচনে আমি যোগ্য প্রার্থী।
উপজেলার সকল ইউনিয়নে আমি গিয়ে দেখেছি জনগন আমার সাথে আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নয়ন করতে হলে কিছু বিশেষ কর্মক্ষমতার প্রয়োজন হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। ইউএনডিপি সহ বিভিন্ন এনজিওতে কাজ করার সুত্রে স্থানীয় সরকার মন্ত্রনালয় সহ বিভিন্ন সচিবদের সাথে কাজ করেছি। কিভাবে সরকারের উন্নয়ন কাজ থেকে এলাকার উন্নয়ন করতে হবে আমি জানি। আমি চারটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, নির্বাচিত হলে শিক্ষা সহ সকল প্রকার উন্নয়নে সর্বাত্বক চেষ্টা করব। জয়ের ব্যাপারে শতভাগ আমি আশাবাদি।