সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

মধুখালীতে বয়স্ক ভাতার বই বিতরণ

শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে বয়স্ক ভাতার বই বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।

সোমবার বিকেল ৩টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সিমিত পরিসরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাতা ভোগি মৃত ব্যক্তিদের নামের ভাতা ভোগ করতেন স্ব্এলাকার দুষ্ট লোকেরা সে ভাতার বই গুলিই উদ্ধার করেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।

সমাজ সেবা অফিসের মাধ্যমে বঞ্চিত বয়স্ক ব্যক্তিদের মাঝে নিজে উপস্থিত থেকে তিনি বই বিতরন করেন। ঈদের সামনে ভাতার বই হাতে পেয়ে ভাতা ভোগিরা চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা কমনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, উপজেলা সমাজ সেবা কমৃকর্তা কল্লোল সাহা, মোঃ হুমাউন রানা, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com