শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

মধুখালীতে ব্র্যাকের মানববন্ধন

মধুখালী প্রতিনিধি:: “কমলা রঙের বিশ্বে নারী- বাধার পথ দেবেই পাড়ি” প্রতিপাদ্য সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে ব্র্যাকের আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া খাতুন, ব্র্যাকের উৎপলেন্দু সাহা, শীব শংকর বসু, রেজাউল করিম ও স্কর্ণা পারভীনসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com