সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ‘আসুন প্লাস্ট্রিক দূষণ বন্ধ করি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হতে একটি র্যালী বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন উপজেলা পল্লী উন্ন্য়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসন, কামালদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুল বাসার, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদ সাংবাদিক শাহজাহান হেলাল, ফরেষ্টার মো. বজলুর রহমান, এনজিও প্রতিনিধি আশরাফুল হক প্রমুখ।