সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

মধুখালীতে বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল

মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে  রোববার উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ রাকিব হোসেন চোধুরী ইরানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লার সঞ্চালনায় মধুখালী প্রেসক্লাব চত্ত্বরে ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ আবু জাফর।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারন সম্পাদক হাজী গোলাম মনসুর নান্নু, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শরীফুল ইসলাম ফকির ,বাবলু কুমার রায়, ফরিদুর ইসলাম সাগর ,ওবায়দুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ বিশ্বাস জাপান, ইয়াসিন বিশ্বাস ,কামরুজ্জামান মিন্টু সহ প্রমুখ।
অপরদিকে আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে কল্যান সংস্থার অফিস মলিনায়তনে ইফতার ও দোয়া মাহফিলে অতিথি ছিলেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেন। সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com