সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

মধুখালীতে বিভিন্ন ভাতার বই বিতরণ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ আজ সোমবার বেলা ১২টায় সরকারের বিশেষ অনুদান প্রকল্পের আওতায় ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসভা ও কামালদিয়া ইউনিয়নের দুস্থ্য ও আসহায় সুবিধাভোগী ১৫১ জনের মধ্যে প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবা ভাতার বই বিতরণ করা হয়েছে।

উপজেলা মিলনায়তনে উপজেলা চেযারম্যান মো. আজিজুর রহমান মোল্যা ভাতার বই প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতার বই বিতরণ করেন।

ভাতার বাই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুল বাসার, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারি প্রকৌশলী ইমদাদুল হক, পৌর আওয়ামী লীগের আলি হোসেন জোয়াদ্দার প্রমুখ।

অনুষ্ঠানে ১শ দুই জনকে বয়স্ক ভাতা, ২৩ জনকে প্রতিবন্ধী ভাতা এবং ২৬ জনকে বিধবা ভাতা হিসেবে এক বছরের আর্থিক সুবিধা ভাতা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com