সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে বিপুল পরিমান নিষিদ্ধ পরিথিন উদ্ধার।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে র্যাবের একটি আভিযানিক দল সহকারী পরিচালক মোঃ হাসান আলী এর নেতৃত্বে ১৪ মে সোমবার বিকেলে পৌরসদরে অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ১২শ কেজি পলিথিনসহ মোঃ লুৎফর বিশ^াস(৫২), পিতা-মৃত এতেম আলী বিশ^াসকে আটক করে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর হোসেন আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) সালের ৬(ক) ধারা মোতাবেক ২০হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। জব্দকৃত পলিথিন সমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।