শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

মধুখালীতে বিএনপি’র আলোচনা ও দোয়া মাহফিল

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে আলোচনা সভায বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর বিএনপি’র সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির, উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক মো. হায়দার আলী মোল্যা, পৌর এিনপি’র যুগ্ম সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ওবায়দুর রহমান, মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা সাইদুর রহমান ঝন্টু, হারুন শেখ, মো. আছাদুর রহমান, ওহিদুজ্জামান, মতিয়ার রহমান, যুবদল নেতা ইয়াছিন বিশ্বাস, কামরুজ্জামান মিন্টু, পৌর যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা ওমর ফারুক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, ছাত্রদল নেতা মির্জা রিয়াদ হোসেন, আকিদুল ইসলাম, সালমান রহমান কাজল, রজব ইসলাম রনি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com