রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

মধুখালীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মি আ’লীগে যোগদান

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥

ফরিদপুরের মধুখালীতে বিএনপির অর্ধশতাধিক স্থানীয় নেতাকর্মির আওয়ামীলীগে যোগদান।

শনিবার দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের ছোন্দা গ্রামের ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সফিকুল ইসলাম খানের বাড়ীতে এবং তাঁর সভাপতিত্বে ও তৎপরতায় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ নাজমীর হোসেন মৃধার নেতৃত্বে স্থানীয় অর্ধাশতাধিক বিএনপির নেতাকর্মি নিয়ে আওয়ামীলীগ মনোনিত মহাজোটের ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সিনিয়র সচিব মোঃ মনজুর হোসেন বুলবুলের হাতে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ লিয়াকত শিকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু ও ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ আকরাম হোসেন ইকরামসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com