শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

মধুখালীতে বায়ারের প্রান্তিক কৃষকদের মাঝে ধান জীব বিতরণ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে বায়ার ফর বাংলাদেশ এর উদ্যোগে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে উন্নত জাতের হাইব্রিড অ্যারাইজ তেজ গোল্ড ধান বীজ বিতরণ করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে উন্নত জাতের হাইব্রিড অ্যারাইজ তেজ গোল্ড ধান বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভী রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম হিমু, বায়ার ফর বাংলাদেশ এর টেরিটোরি অফিসার জীবন রায়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক ৮৪ জন কৃষকদের মাঝে প্রত্যেককে ৩ কেজি উন্নত জাতের হাইব্রিড অ্যারাইজ তেজ গোল্ড ধান বীজ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com