রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

মধুখালীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী থানা পুলিশ ২৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক করেছে। সে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার লেবুছড়া এলাকার মৃত. হাফিজ উদ্দীনের ছেলে গোলাম নবী (৩৭)।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টায় ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী টোলপ্লাজা এলাকায় গাড়িতে তল্লাসি কালে থানার এস আই মো. মিজানুর রহমান এর সংগীয় ফোর্সসহ মেহেরপুর থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি এসি কোচ (ঢাকা-ব-১৪-০৩৪৫) গাড়িতে তল্লাসি করে গোলাম নবীর সাইড ব্যাগে রাখা ২৫ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে আটক করে।

এ ব্যাপারে মধুখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে গোলাম নবীকে আদালতে প্রেরণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com