সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মুক্তি কাভার্ড ভ্যান পরিবহনে তল্লাসী করে ১৯৩ বোতল ফেন্সিডিল সহ পুলিশের হাতে আটক-১।
মধুখালী থানার সুত্রে জানা গেছে ৩০ মে বুধবার বিকেলে উপজেলার কামারখালী টোলপ্লাজা এলাকায় মধুখালী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল হতে ঢাকাগামী ঢাকাগামী মুক্তি ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যান যাহার নং-ঢাকা মেট্রো-ট-১৬-৪৭৪৪ তল্লাশী করে যশোরে ঝিকরগাছা উপজেলার অমৃত বাজার মাগুরা গ্রামে আবুল সরদারের পুত্র মোঃ মনিরুল ইসলাম(৩০)কে ১৯৩ বাতল ফেনসিডিলসহ আটক করেন।
তার সহযোগী কুতুব (৩৫), পিতা-মৃত শাহজাহান হাওলাদার, কৃষ্ণনগর, ঝিকরগাছা, যশোর কাভার্ড ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। উক্ত আসামী দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।