রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

মধুখালীতে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন মাদক ব্যবসায়ী

শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মাদক ব্যবসায়ী। সুচুতুর মাদক ব্যবসায়ীকে ৯৮পিস ইয়াবা ট্যাবলেটসহ শুক্রবার রাতে আটক করে শনিবার ফরিদপুর জেলহাজতে প্রেরন করেছে মধুখালী থানা পুলিশ। সে পৌরসভার মরিচ বাজার পরান সিংহ রায়ের ছেলে রিপন কুমার সিংহ রায় (২৩)কে।

মধুখালী থানার উপপরিদর্শক মাহাবুল করিম জানান, পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী রিপন তার সহযোগী উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মুন্নু শেখের ছেলে সাব্বির (২২) কে দিয়ে একই গ্রামের আক্কাচের পুত্র আলামীন (২২) এর ঘরে ৯৮ পিস ইয়াবা রেখে মধুখালী থানাকে জানালে থানা পুলিশ আলামীনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে এবং তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানতে পেরে শুক্রবার রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মো. আনিসুজ্জামান লালন এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রিপনকে আটক করে।

এ ব্যাপারে রিপন ও সহযোগী সাব্বির এর নামে মধুখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। মামলা নং ১৩। তারিখ ১১.১০.১৯। তাদেরকে শনিবার জেলহাজতে প্রেরন করা হয়েছে। রিপনের সহযোগী সাব্বির পলাতক রয়েছে।

উল্লেখ্য, রিপনের মা পুষ্প রানি একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে হাইকোর্ট থেকে জামিনে আছে এবং রিপনের খালা অসীমা, বাসন্তী ও রুপালী সবাই মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা ও থানা পুলিশ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com