রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

মধুখালীতে প্রাথমিকে শ্রেষ্ঠদের সংবর্ধনা প্রদান

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা হলরুমে বৃহস্পতিবার দুপুরে জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ বিদ্যালয়সহ মোট ১১ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাঁদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আশিকুল আমীন আশিকের সঞ্চালনায় সংবোর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার শ্রেষ্ঠ সভাপতি মো. শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী শাহজাহান হেলাল, প্রধান শিক্ষক রাধারানী ভৌমিক, কামরুল ইসলাম, মীর নাজমুল হোসেন, কবিরুজ্জামান,কামরুল আহসান প্রমুখ।

জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কামারখালী সরকারী প্রথিমিক বিদ্যালয়, উপজেলার শ্রেষ্ঠ সভাপতি শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী শাহজাহান হেলাল, শ্রেষ্ঠ সহকারী প্রথিমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, শিক্ষক সাখাওয়াত হোসেন, কাব শিক্ষক ফেরদৌসী রহমান, কাব শিশু সামিয়া রহমান সাম্মী, সহকারী শিক্ষিক রাবেয়া সুলতানা ও শ্রেষ্ঠ কর্মচারী শামীম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com