রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

মধুখালীতে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ত্রাণ বিতরণ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসন ও পরিষদ কর্তৃক প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত করোনাভাইরাসের কারনে ঘরে বসে যাওয়া নিন্মআয়ের কর্মহীনদের মাঝে আজ শনিবার সকাল ১০ টায় চাল, ডাল, আলু বিতরন করা হয়েছে।

উপজেলার গোন্দারদিয়া, আড়কান্দি,আমডাঙ্গা, পুরান মধুখালী, বৈকণ্ঠপুর, রামদিয়া এলাকার শতাধিক লোকের মাঝে ঐ ত্রান বিতরন করা হয়েছে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মধুখালীতে শনিবার সেনাবাহিনীর একটি দল ঘরে থাকা এবং বাহিরে না যাওয়ার জন্য আহবান জানিয়ে মাইকিং করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com