সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় তিন ছাত্র নিহত । ২ জুন শনিবার বিকেল ৫ টায় ঢাকা খুলনা মহাসড়কের বাগাট ইউনিয়নের ঘোপঘাট নামক স্থানে মধুখালী থেকে একটি টিভিএস মোটরসাইকেল (রাজবাড়ী হ ১১-৯৬৭০) যোগে দুই বন্ধু রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নাড়–য়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাব্বির (১৮) ও ফরিদপুরের মধুখালী পৌরসভার মেছড়দিয়া গ্রামের মো, রাশেদ ইসলামের ছেলে লিমন (১৮) কামারখালীর দিকে যাওয়ার পথে অপর দিকে থেকে আসা অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে দুই মোটর সাইকেল আরোহী ছাত্র ঘটনাস্থলে নিহত হয়।
ঘটনাস্থলে নিহতদের স্বজনদের আজারিতে ভারী হয়ে উঠেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতরা দুজনই এবছর মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেছেন।
অপর দিকে বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াই সেতুর অদুরে আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ এলাকায় ডুমাইন রাম লাল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের ওহিদুজ্জামানের পুত্র মো. কাদের (১৪) অজ্ঞাত যাত্রীবাহি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।