শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
আজ রোববার (৭ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার ব্রাক্ষণকান্দা বাজার এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগামী হানিফ পরিবহনের একটি কোচ মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের আবুল শেখের স্ত্রী ভানু বেগম (৫০)।
অপরদিকে, উপজেলার সরকারী আইনউদ্দিন কলেজের সামনে মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল থেকে সড়কে পড়ে গেলে ঘটনাস্থলে সে মারা যায়। সে উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে তানিয়া (২০)।
স্থানীয় সুত্রে জানা গেছে তানিয়া তার দুলাভাইয়ের মোটরসাইকেল যোগে মধুখালী থেকে বাড়ীতে যাচ্ছিলেন।