বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

মধুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো.সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের মধুখালী পানিতে ডুবে মুরারদিয়া ইসলামিক কিন্টার গার্ডেনের ১ম শ্রেণির শিক্ষার্থী সায়মনের মৃত্যু হয়েছে।বুধবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে খাদের পাড়ে খেলা করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে।নিহত আল আমিন সায়মন মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামের সৌদি প্রবাসী নজরুল হোসেন খানের ছেলে।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: চৈতী সাহা জানান, ৬ বছর বয়সী সায়মন নামের এক শিশু পানিতে ডুবে যায়।শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।স্থানীয়রা জানায়, গত কয়েক দিনের বৃষ্টিতে বাড়ির পাশে একটি ডোবায় পানি জমে।সেখানে দুটি শিশু বাচ্চা খেলা করার সময় একজন পানিতে ডুবে যায়, বাড়িতে অন্য লোকজন না থাকাতে তার মৃত্যু হয়।মা-বাবার একমাত্র সন্তান পানিতে ডুবে মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com