শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার পাট চাষীদের আশাপূর্ন হলো না অতিবৃষ্টির কারনে। তাঁদের আাশা ছিল পাটে বাম্পার ফলন হবে। শুরুতে মাঠে পাটের ফলনই জানান দিয়েছিল পাটের বাম্বার ফলন হবে। অতিবৃষ্টির কারনে সে আশা আর পাট চাষীদের পূর্ন হলো না। বেশীর ভাগ পাটই পরিপক্ষতা হওয়ার আগেই কাটতে হয়েছে। নীচু জমিতে পানি জমে যাওয়ার কারনে।
কাটা, জাগ দেওয়া ধোয়া বা আশ ছাড়ানো নিয়ে কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাট চাষ হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায, বৃষ্টিপাতে নদীনালা-খালবিল-ডোবায় পানি জমলেও উপজেলার বিভিন্ন স্থানে পানির সংকট রয়েছে। যেখানে পাট পচানোর উপযোগী পানি রয়েছে সেখানে জাগ দেওয়া ও আঁশ ছাড়ানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন পাটচাষিরা। উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের পাট চাষী মোঃ লাভলু মিয়া ও কোরকদী ও আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের কৃষক মোঃ আকরাম বলেন, আমার জমিতে এবার পাটের ফলন ভালো হয়েছে। এখন কেটে জাগ দিয়ে শুখাতে হবে। বাজার ভালো হলে এ বছর আমরা লাভবান হতে পারব।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, চলতি বছর ৮ হাজার ৩ শত ৫২ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে ৮ হাজার ৫ শত ৫৩ হেক্টর। এতে লক্ষ্যমাত্রার চেয়ে ২ শত ১ হেক্টর জমিতে বেশি পাট চাষ হয়েছে। উপজেলার প্রায় অর্ধেক পাট কাটাও হয়ে গিয়েছে। এখন কৃষকরা পাট কাটা, জাগ দেওয়ায় ও ধোয়াতে ব্যস্ত আছেন। আশা করা যাচ্ছে এ বছর পাটের ফলন হবে আশাব্যঞ্জক।