সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি ২৭ জুন বুধবার ঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলার কামারখালী মোকামে ৭টি এজেন্সীতে পাট বিক্রয় করে চাষী ও পাট ব্যবসায়ীরা পাটের বিল না পেয়ে হতাশায় আছেন ।
জানা যায় বিজেএমসি“র নিয়ন্ত্রিত ৭ কোম্পানীর কামারখালী মোকামে কৃষক ও ব্যবসায়ীদের প্রায় ২০ কোটি টাকা পাওনা আছে। কৃষক ও ব্যবসায়ীরা ঈদের আগে পাট বিক্রয়ের পাওনা টাকা পাবেন এমন আশায় ছিলেন। ফলে টাকা না পেয়ে অনেকে ঈদ করতে পারেনাই। বর্তমান তারা অতি কষ্টের মধ্যে মানবতার সহিত জীবনযাপন করছেন। তাছাড়া আবার পাটের মৌসম দৌরগোড়ায়। বর্তমান সরকারের নিকট দাবি অতি দ্রুত বিজেএমসি“র অধীনে ৭টি কোম্পানীর বিল কামারখালী মোকামে পরিশোধ করা হোক যাতে কৃষক ও ব্যবসায়ীরা সুন্দর ভাবে জীবনযাপন করে পূনরায় ব্যবসা বানিজ্য পরিচালনা করতে পারেন ।