শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

মধুখালীতে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা

শাহজাহান হেলাল, মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধি::

আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় মধুখালী উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য আবদান রাখার জন্য পাচঁ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা পাওয়া জয়িতা নারীরা হলেন- অর্থনৈতিক ক্ষেত্রে সেলিনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নার্গিস পারভীন, সফল জননী মোসাঃ আলেয়া বেগম, উদ্যমি নারী হিসেবে সরস্বতী রানী, সমাজ উন্নয়নে অর্চনা রাণী বসু।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া খাতুন, জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায়, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল। জয়িতাগন জীবনের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন নার্গিস সুলতানা, অর্চনা রানী বসু ও সেলিনা বেগম। এ সময় পাচঁ জয়িতা নারী তাদের অনুভুতি প্রকাশ করেন। অনুষ্ঠানের অতিথিগন নির্বাচিত জয়িতাদের হাতে সম্মাননা ও ক্রেশ তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com