শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের ৩টি গ্রামের ফরিদপুর পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান এমপি।
বুধবার রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি এবং মধুখালী উপজেলা পরিচালক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে কোরকদি বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী থানার পরিদর্শক মোঃ মিজানুর রহমান,পল্লী বিদ্যুৎ সমিতির মধুখালী জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল নোমান, কোরকদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান খান, সাধারন সম্পাদক মোঃ উসমান গনি মোল্যা সহ প্রমুখ।
১ কোটি ৩৫ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয়ে প্রায় ১১ কিলোমিটার বিদ্যুৎ লাইনের মাধ্যমে ৩ টি গ্রামের ৫৪৩ জন গ্রাহকের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। গ্রাম ৩টি হলো- পাঁচ কোরকদি, কাটাখালী এবং কলাইকান্দা।