সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. হাবীবুর রহমান গনসংযোগ ও প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন।
বিভিন্ন স্থানে গনসংযোগ ও উঠান বৈঠক অংশ গ্রহণ করছেন। ভোটারদের বিভিন্ন প্রতিশ্র“তি দিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি।
শনিবার পৃথক দুটি জনসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পরমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও রাত সাড়ে ৮টায় আড়কান্দিতে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অসিত বরন সিংহ ও মো: আসকার মোল্যার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুন্সী বেনজির আহম্মদের এবং মাওলানা আবু বক্কার সিদ্দিকের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন প্রার্থীর বড় ভাই প্রকৌশলী জাওয়াদুল করিম, প্রকৌশলী রহমত আল করিম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.রেজাউল হক বকু, যুগ্ম সাধারন সম্পাদক মো.শহিদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও চেয়ারম্যান প্রার্থী মো. হাবীবুর রহমান, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মতিয়ার রহমান খান, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খুরশিদ আলম মাসুম, নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো, আকরাম হোসেন ইকরাম প্রমুখ।
বক্তাগন উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
আগামী ২৮ ফেব্রুয়ারী নওপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।