বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর-১ আসনে মহাজোট মনোনিত নৌকার প্রার্থী মোঃ মনজুর হোসেন বুলবুলের নির্বাচনে জয়ের লক্ষ্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মধুখালী উপজেলা শাখার উদ্দোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শতশত নেতাকর্মি লাল পতাকা নিয়ে কেন্দ্রীয় ঈদগা ময়দানে জড়ো হয়।
মিছিল পূর্ব আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টি মধুখালী উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরো সদস্য কমরেড মনোজ সাহা ও নৌকার প্রার্থী মোঃ মনজুর হোসেন বুলবুলের বড় কন্যা প্রিয়দর্শীনী দীনা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী মিয়া, ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম, বিশিষ্ট শ্রমিক নেতা ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক কাজল বসুসহ প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বৈষম্যহীন গনতান্ত্রীক বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে মহাজোট প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান। আলোচনা শেষে এক বিশাল মিছিল উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ শেষে থানার সামনে শেষ।