সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

মধুখালীতে নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক ঔষধ জব্দ। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান সোমবার ভোরসাড়ে ৫টায় নিষিদ্ধ যৌনউত্তেজক ঔষধ উদ্ধার করেছে।
উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আলম শেখ(৪২), পিতাঃ মৃত তোতা শেখ, হাটঘাটা আমতলা, মধুখালী, ফরিদপুর এর নিজ বসত বাড়ীর গুদামঘর হতে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মানব দেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়।
জব্দকৃত যৌন উত্তেজক ঔষধ মূহের মধ্যে জিনসেন প্লাস ৩৩৫ বোতল, জিনসা ৭২ বোতল, কিংডাবল হর্স ৪৫ বোতল, নাইট পাওয়ার ৮৬ বোতল, হোয়াইট হর্স পাওয়ার ৬০ বোতল, ইনডায় ১০ বোতল, রেসফুট সিরাফ ৩৩৫ বোতল, সেভন হর্স পাওয়ার সিরাপ ৩৩০ বোতল, মোহাব্বট কি দাওয়াই ৫৩ বোতল, লেভেল বিহীন ৪১০ বোতলসহ সর্বমোট ১৭৩৬ বোতলসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক ভেজাল ওষুধ তৈরীর কাঁচা মাল রয়েছে।

বাড়ীর মালিক মোঃ আলম শেখ(৪২) কৌশলে পালিয়ে যান। উদ্ধারকৃত যৌনউত্তেজক ওষুধ এবং ওষুধ তৈরীর কাঁচা মাল সমূহ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com