সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে নবগঠিত মধুখালী উপজেলা পুরোহিত পরিষদের কর্মকর্তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় পরিষদের সভাপতি অজয় আচার্য্যরে নেতৃত্বে প্রতিনিধি দল মধুখালী উপজেলা নির্বার্হী কর্মকর্তার অফিস কক্ষে সাক্ষাত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানান। সাক্ষাত কালে উপস্থিত ছিলেন পুরোহিত পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার আচার্য্য, যুগ্ম সাধারন সম্পাদক সাগর চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপদ চক্রবর্তী, ক্রিড়া সম্পাদক নিশীথ আচার্য্য, দপ্তর সম্পাদক বিমল অধিকারীসহ প্রমুখ।
এ সময় প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুরোহিত পরিষদের কর্ম পরিকল্পনা অবহিতকরেন এবং তিনি ধর্য্য সহকারে শুনেন। মধুখালী উপজেলা পুরোহিত পরিষদের কার্যকরি কমিটির একটি তালিকা নির্বাহী কর্মকর্তার হাতে তুলেন দেন পরিষদের নেতৃবৃন্দ।