শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

মধুখালীতে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চুরি

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে ১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা মৎস্য অফিস এবং উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসের এক চুরি সংঘঠিত হয়েছে। এতে চোরেরা বিভন্ন আলমিরা ভেঙ্গে তছনছ করে নগদ ৩৫ হাজার ৫‘শ টাকা নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) ও সহকারি কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে নির্বাহী কর্মকর্তার একটি আলমিরা ভেঙ্গে ২৯ হাজার টাকা এবং উপজেলা মৎস অফিসের আলমিরা ভেঙ্গে ৬হাজার ৫‘শ টাকা নিয়ে যায়। এছাড়া উপজেলা হিসাব রক্ষন অফিসের আলমিরা তছনছ করে চোরেরা। তিনি জানান, অফিসের সিসি ক্যামেরায় দেখা যায়, মুখোশ পড়া অবস্থায় এ চুরি সংঘঠিত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, চোর দ্রুত গ্রেফতারের চেষ্ঠা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com