সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

মধুখালীতে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে নিজ সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সুনীল কুমার সুত্রধর ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তার নিজের নাম রেখেছেন মোঃ সাইফুল ইসলাম।

তার ধর্মান্তরের এভিডেভিট সুত্রে জানা গেছে, মধুখালী উপজেলার পৌর সভার ভাটিকান্দী মথুরাপুর গ্রামের মৃত হরেন্দ্রনাথ সুত্রধরের ছেলে সুনীল কুমার সুত্রধর দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মীয় লোকদের সাথে চলাফিরা ও আচার আচরন রিতী নিতীতে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্মের প্রতি দিক্ষা নিয়ে ধর্মীয় গুরু মৌলভীর মাধ্যমে কলেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহন করেন।

ফরিদপুর নোটারী পাবলিকের মধ্যমে ইসলাম গ্রহন পূর্বক নাম পরিবর্তন করেন সুনীল কুমার সুত্রধরের পরিবর্তে মোঃ সাইফুল ইসলাম। যার রেজিস্ট্রেশন নম্বর ৩৮৩ তারিখ ২৪ অক্টোবর ২০১৮ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com