শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

মধুখালীতে নগদ টাকা ও চাল বিতরন

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন খেটে খাওয়া নিন্মআয়ের মানুষের মাঝে সরকারী ত্রান হিসেবে কামালদিয়া ইউনিয়ন পরিষদের সহায়তায় নগদ অর্থ ও চাল বিতরন করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশারও ইউনিয়ন পরিষদের সদস্যগণ।

কামালদিয়া ইউনিয়নের উপকার ভোগিরা প্রতিজন ৪শ ৫০ টাকা নগদ অর্থ পাবেন ১শ ২১জন এবং ৫৫জন প্রত্যেকে ১০ কেজী চাল পাবেন। যারা নগদ অর্থ পাবেন তারা চাল পাবেন না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com