শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

মধুখালীতে ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

সারা দেশের ন্যায় দেশব্যাপি ধর্ষন নারীরপ্রতি সহিংসতার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকল সাড়ে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সংগঠনিক জেলা শাখা, বাংলাদেশ ছাত্রলীগ মধুখালী শাখা এবং পারভেজ স্মৃতি সংসদের ব্যানারে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, বিশিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, মধুখালী মহিলা পরিষদের সাধারন সম্পাদক শামছুন্নাহার নিহার,মিলি ইসলাম, অন্যান্য সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন মির্জা দিশান, মোঃ রাব্বু, মোঃ ইমো, অন্তরসহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশব্যাপি যে নাটকিয় নারী ধর্ষন হচ্ছে অশুভশক্তির ইংগিতে হচ্ছে। সবাইকে সচেতন হতে হবে। আসুন আমার সবাই মিলে এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই।

বুধবার সন্ধ্যায় মধুখালী ছাত্রলীগের উদ্যোগে মধুখালী প্রেসক্লাব চত্বরে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com