শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃঃ
ফরিদপুরের মধুখালীতে দৈনিক নতুন দিনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপ লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী শনিবার বিকেলে মধুখালী প্রেসক্লাবের সভাপতি কাজল বসুর সভাপতিত্বে ও দৈনিক নতুন দিনের মধুখালী প্রতিনিধি মোঃ মফিজুর রহমান মুবিনের সার্বিক সহযোগিতায় মধুখালী প্রেসক্লাব চত্ত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা পরবর্তী আলোচনায় বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুর রহমান এর পতœী ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের উপ সহকারী রেজিষ্টার ডাঃ নাহিদা হোসেন বন্যা।
এ সসময় ইপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনজুর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ ইকবাল হাসান, মধুখালী থানার পরিদর্শক মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা সিপিবি সভাপতি হাজী আব্দুল মালেক সিকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগরে সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী মিয়া ও মধুখালী প্রেসক্লাবের সকল সদস্য গন ।