বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি::
উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মধুখালী উপজেলা আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছে ৬ জন প্রার্থী।
এর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শ্রমিক নেতা মির্জা মনিরুজ্জামান বাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, বর্তমান উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্যা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ কবিরুল আলম মাও, পৌর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির আহমেদ জনি। মধুখালী উপজেলা আওয়ামীলীগের মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ কমিটি যথাক্রমে রতন কুমার বিশ্বাস, আব্দুস সালাম মিয়া, শাহ মো. ফারুক হোসেন, অতিয়ার রহমান মিয়া, একে আজাদ, আরিফুজ্জামান মন্নু, আঃ রাজ্জাক রাজা, রেজাউল করিম তুহিন।