শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনামঃ

মধুখালীতে ট্রাক-টলি সংঘর্ষে একজন নিহত

শাহজাহান হেলাল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে ১৮ মার্চ রোববার দুপুরে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আলতু খান জুট মিল এলাকায় ফরিদপুর মুখী পাট বোঝাই একটি ট্রাকের সাথে মধুখালীমুখী চার চাকার ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখী সংঘর্ষে ট্রলির এক লেবার নিহত হয়েছেন।তার নাম ইউনুস সেখ (৩২)। পিতার নাম জনাব আলী সেখ। বাড়ী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামে। ট্রাকটি মহাসড়কের পার্শের পুকুরে পানিতে ডুবুন্ত অবস্থায় থাকায় নাম্বার সংগ্রহ করা সম্ভব হয়নি।

মধুখালী থানার উপ পরিদর্শক (এস.আই) মো. মাহাবুল করিম জানান বেলা পৌনে ১২টার সময় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঠ্রলির লেবার ইউনুচকে গুরুত্বর আহতত অবস্থায় স্থানীয় জনতা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে সেখানে তার মৃত্যু ঘটে। লাশের সুরত হাল রিপোর্ট তৈরী শেষে তাকে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com