বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শাহজাহান হেলাল মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে সামী ক্রীড়া চক্র যুব উন্নয়ন ক্লবের আয়োজনে আয়েশা-সামী ৮ দলীয় টি২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে । ৬ এপ্রিল শুক্রবার বিকেলে কামালদিয়া ফুটবল মাঠে চুড়ান্ত খেলায় উপজেলার রায়পুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের এম এ বাশার ক্রিকেট একাদশ বনাম একই ইউনিয়নের ব্রাহ্মণকান্দা সামী একাডেমী ক্রিকেট একাদশ চুড়ান্ত খেলায় অংশ নেয়।
সামী একাডেমী টচে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সবক’টি উইকেটের বিনিময়ে সামী একাডেমী ক্রিকেট একাদশা ১৪৫ রান সংগ্রহ করে ।
১৪৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে এমএম বাশার ক্রিকেট একাদশ ১৫/১ বলে ২ উইকেট হাতে থাকতেই এমএ বাশার ক্রিকেট একাদশ কাঙ্খিত লক্ষ্যে পৌছে যায় ।
২ উইকেটে এম এম বাশার ক্রিকেট একাদশ জয়লাভ করে।
কামলদিয়া সামী ক্রীড়া চক্র যুব উন্নয়ন ক্লাব ও টুর্নামেন্ট পরিচালনা পরিষদের আহবায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জান বাচ্চু , মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, রায়েকদাহ ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কাশেম দুলাল, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার, কামালদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল শেখ ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাই মোল্যাসহ প্রমুখ । শত শত ক্রিকেট প্রেমী দর্শক ক্রিকেট খেলাটি উপভোগ করেন।