শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মধুখালীতে জেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

সামাদ খান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে জেলাপ্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সভাপতি মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।

এ সময় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াসিন কবীর, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল হক, চরভদ্রাসন উপজেলা নির্বাহ অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক,সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিচুর রহমান বানী।

আরও উপস্থিত ছিলেন ,সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, বোয়ালমারি উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা প্রমূখ।

খেলায় ফরিদপুর জেলার ৯ টি উপজেলা ও ১ টি পৌরসভার দল অংশগ্রহন করবে। উদ্বোধনী ম্যাচে মধুখালী উপজেলা আলফাডাঙ্গা উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com