সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

মধুখালীতে জিওটেক ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

শাহজাহান হেলাল, ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গোন্দখালী গ্রাম এলাকায় মধুমতি নদীর প্রবল ভাঙ্গন রোধে জিওটেক ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমাবার বেলা ১২টায় জিওটেক ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল।

উদ্বোধন পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, কামারকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বাবু বিশ্বাস।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী একেএম জহীরুল হক জানান, মধুমতি নদী ভাঙ্গন প্রবন এলাকায় ২শ মিটার ভাঙ্গন রোধে ২৫ হাজারের অধিক জিওটেক ব্যাগ ডাম্পিং করা হবে। প্রকল্পে ব্যয় হবে ১ কোটি ১১ লক্ষ টাকা। প্রতিটি জিওটেক ব্যাগের ঘরচ হবে ৩শ ৪৬টাকা ৩ পয়সা।

প্রকল্প বাস্তবায়ন করছে ফরিদপুরের মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক একে আজাদসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com