বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর-১(মধুখালী,বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সাবেক সিনিয়র সচিব মোঃ মনজুর হোসেন বুলবুলের পক্ষে উপজেলার কোরকদি ইউনিয়নে ও রায়পুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাহেদুন নবী মনি।
বুধবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের বিভিন্ন স্থানে। ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয় থেকে গাড়ীর বহর নিয়ে তিনি লক্ষীনারায়নপুর গ্রামে ৩টি স্থানে গোপালদী বাজার, মাঝকান্দী বাজার ও হাটঘাটা গ্রামসহ বিভিন্ন সভায় বক্তব্য রাখেন। বাঙ্গাবাড়িয়া বাজার বোয়ালিয়াবাজার ও ব্রাহ্মামণকান্দা বাজারে ভোটারদের হাতে হাতে হ্যান্ডবিল বিতরণ করেন।
এ সময় তাঁর সফর সঙ্গীছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর সত্তার শেখ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সিরিাজুল ইসলাম, সংগঠনিক সম্পাদক শাহজাহান হেলালসহ আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতাকর্মি।