শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি:: আমরা কন্যা শিশু-“প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে যথা স্থানে শেষ হয়।
র‌্যালী পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী উপজেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার নিহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলভী রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com