শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

মধুখালীতে জমে উঠেছে পশুরহাট

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে জমে উঠেছে ঈদুল আজহার পশুরহাট। স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে চলছে হাটের বেচাকেনা। ক্রেতাদের সমাগম বাড়ায় গরুর দাম কিছুটা বেড়েছে। এতে হতাশাগ্রস্থ খামারিদের মুখে কিছুটা হাসিফুটেছে।

সরেজমিন দেখা যায়, প্রখর রোদ, বৃষ্টি গরমের মধ্যেই হাটে পশু বেচা কেনাহচ্ছে। উপজেলার ব্যাসদী,বাগাট, পৌরসভা, ব্যলেস্বর, বামুন্দীর হাটগুলো সরগরম হয়ে উঠেছে ।

মধুখালী পৌরসভাহাটের ক্রেতা মো সোহাগ সেখ জানান, লকডাউন শিথিলহওয়ায় গত দুই-তিনের হাটের চেয়ে এখন হাটে গরুর বাজার ঊর্ধ্বমুখী। এতে ক্রেতারা খুশিনা হলেও খামারি ও বিক্রে তাদের মুখে হাসিফুটেছে। ব্যসদী পশুর হাটের ক্রেতা মো: নাসিম বলেন শুক্রবার হাটে যে গরুর দাম ছিল ৫৫-৬০ হাজার সেই গরু ৭০-৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

এর কারণ জানতে চাইলে তিনি বলেন, অনেকেই পশুকে খাওয়ানো ও রাখার বিষয়টি ঝামেলা মনে করে শেষ দিকে গরু কিনছেন। তাই এখন ক্রেতা বেশি দামও বেশি। মধুখালী পৌরসভা হাটের ইজারাদারদের নিকট থেকে জানা যায় প্রথম দিকে গরুর বাজার দেখে হতাশ হয়েছিলাম। শেষ মুহূর্তে এসে বাজার কিছুটা ভালোহয়েছে। তবে গত বছরেরতুলনায় বিক্রি অনেক কম হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com