সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি::ফরিদপুরের মধুখালীতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ উজ্জল হোসেনের উপর সন্ত্রাসীদের হামলার খবর পাওয়া গেছে।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে উপজেলা কোরকদি ইউনিয়নের পুরান মধুখালী গ্রামের আবুল কালাম আজাদের পুত্র উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ উজ্জল হোসেন ১৭ মে বৃস্পতিবার ঈশা ও তারাবীর নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে মসজিদের কাছাকাছি আসলে আগেই ওৎপেতে থাকা জাহাঙ্গীর সেক সহ দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা করে। উজ্জলকে গুরুতর আহত আবস্থা মধুখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।