সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

মধুখালীতে ছবি অংকনে সেরাদের সেরা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী অংকনা পাল জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর ছবি অংকন প্রতিযোগিতায় ১৪ বার অংশ গ্রহণ করে ১২ বার প্রথম এবং ২ বার দ্বিতীয় স্থান দখলে নিয়ে উপজেলার বিভিন্ন মহলের দৃষ্টি কারতে সক্ষম হয়েছে।

সে শিশু বিভাগে জেলা পর্যায়ে ৩ বার ছবি অংকন প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ বার ১ম ও ২ বার দ্বিতীয় এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর ১১ বার অংশ নিয়ে প্রতিবারই প্রথম স্থান দখলে নিয়ে তাক লাগিয়ে দিয়েছে বিভিন্ন মহলে। এ বয়সেই এই ক্ষুদে পটুয়া ছবি অংকন করে ১৪টি পুরস্কার ঘরে তুলেছে।

অংকনা পাল মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কৃঞ্চলাল পালের নাতনী এবং একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিপংকর পাল ও মুক্তা পালের কন্যা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com