সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে পৌরসভার ৩নং ওয়ার্ডের গোপালপুর গ্রাম থেকে একটি চোরাই গরুসহ দুই গরু চোরকে শনিবার সন্ধ্যায় আটক করেছে মধুখালী থানা পুলিশ।
আটককৃতরা হলো- পৌরসভার ৩নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের দাউদ শেখের দুই ছেলে রিপন শেখ (২৫) ও লিমন শেখ (২৩)। আটককৃত চোরদের রোববার আদালতের মাধ্যমে ফরিদপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইফুল আলম জানান, প্রায় ১২/১৩দিন আগে পৌরসভার আলমপুর গ্রামের আব্দুল হাই মিয়ার একটি গরু চুরি হয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় পৌরসভার গোপালপুর গ্রামের দাউদ শেখের বাড়ী থেকে ঐ গরুটি ও চুরির সাথে জড়িত থাকার অভিযোগে তার দুই ছেলেকে আটক করে মধুখালী পুলিশ।