সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলামের অফিসে মনোনয়নপত্র জমা দেন।
মনোয়ন জমাদানের সময উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি রতন কুমার বিশ্বাস, সহসভাপতি হাজী আঃ সালাম মিয়া,সাধারন সম্পাদক ও মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, পিকু আহসান হাসিব, ওহিদুজ্জামান বাবলু, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক শাহ মোঃ ফারুক হোসেন, রায়পুর ইউনিয়ন পরিষদের চেযারম্যান ও উপজেলা কৃষকলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মৃধাসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, মির্জা আক্তারুজ্জামান খোকন, মোঃ রতন মিয়া, মোঃ মুক্তি আরিফ, মোঃ আবুল কাশেম দুলাল, ভাইসচেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা ও শুক্লা ভৌমিক।