সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

মধুখালীতে চুরি হওয়া গরু উদ্ধার

শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া গ্রামের বিষ্ণপদ বিশ্বাস মাস্টারের চুরি হওয়া গরু গ্রামের লোকজন উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে।

সরজমিনে জানা যায়, সোমবার গভীর রাতে ডুমাইন বটপাড়া বিষ্ণপদ মাস্টারের ১টি গাভী দুই মাসের বাচ্চা রেখে চুরি হয়ে যায়। সকালে মাস্টার গোয়ালঘর থেকে গরু বের করার জন্য গেলে দেখতে পান গরু নাই। আশপাশের লোকজনকে জানালে আজিজার মেম্বার তার লোকজন নিয়ে খুজতে বের হন। অনেক খুজাখুজির পর বৃহস্পতিবার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামে একটি মেহগুনি বাগানে গরুটি বাধা অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে স্থানীয় রাজধরপুর গ্রামবাসীর মাধ্যমে গরু উদ্ধার হয়েছে এবং গরু চোরের সন্ধান পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com