শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনামঃ

মধুখালীতে চাষীদের মাঝে সার বীজ বিতরণ

শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে উপলো কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রাণতিক চাষীদের মাঝে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১/২০১৭/১৮ অর্থবছরের ২০১৮/২০১৯ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে উপজেলা কুষি সম্প্রসারন মিলনায়তনে সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সার বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র কৃষি সম্প্রসারন কর্মকর্তা খালেদা পারভীন। ১৪৫জন চাষী প্রত্যেককে ৫ কেজী ধানের বীজ ও ৪০ কেজী সার এবং ১২০ জনকে ৪শত ও ২৫ জনকে ৮শত নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com