শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মধুখালীতে হোটেলে খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যাওয়া কে কেন্দ্র করে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় হায়দার হোসেন বাদী হয়ে মামলা করেন। মধুখালী থানা পুুলিশ মির্জা নিজাম নামে ১ জন কে গ্রেফতার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, মধুখালী উপজেলার বিভিন্ন দোকান থেকে পন্য সামগ্রী নিয়ে টাকা না দিয়ে চলে যায়। প্রতিদিনের এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ।
গত ২৯ আগষ্ট শিবনাথ হোটেল থেকে খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় দোকান মালিক টাকা চাইলে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যেতে চাইলে হায়দার হোসেন নামে আরেক ব্যবসায়ী প্রতিবাদ করলে মির্জা নিজাম তার ছেলে মির্জা মেহেদি ও মির্জা মাফুজ কে ফোন করে ডেকে এনে হায়দার হোসেন কে লাঠি দিয়ে বেদম প্রহার করে। এতে হায়দার হোসেনকে গুরুত্বর আহত করে তার কাছে থাকা ৭২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন মির্জা মেহেদি ও মির্জা মাফুজ প্রতিনিয়ত বিভিন্ন দোকান থেকে টাকা না দিয়ে মালামাল নিয়ে চলে যায় টাকা চাইলে ব্যবসায়ীদের মারধর এবং অকথ্য ভাষায় গালাগাল করে।
এ ঘটনায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনায় মামলা হয়েছে। ১ জন আসামি কে গ্রেপ্তার করা হয়েছে।বাকিদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।