রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

মধুখালীতে ঘরে ঘরে খাদ্য সমাগ্রী পৌছে দিলেন আ’লীগ নেতা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবী অসহায় দরিদ্র মানুষের মাঝে উপজেলার রায়পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল ও বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার্স ঐক্য পরিষদের ফরিদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগির হোসেন মিয়ার ব্যাক্তিগত অর্থায়নে কর্মহীন ও দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে শতাধিক পরিবারের মধ্যে চাউল, আলু, আটা খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।

শুক্রবার সকালে হাটঘাটা গ্রাম এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ সময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ইলিয়াস মিয়া, হাজি আব্দুল হক মিয়া, মুজাহিদুল ইসলাম শুভ সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com